ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

ads

ক্যান্টিনে তেলাপোকা থাকায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দল। রোববার (৩১ মে) সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন অংশে পরিদর্শনের সময় কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।


তিনি জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধু চেম্বারগুলোতে মিটার ছিল।এদিকে আদ দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় কারও কোনো গাফলতি রয়েছে কিনা তা উদঘাটনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত দল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এ ঘটনায় তাদের কোনো গাফলতি ছিলো না।এছাড়া হাসপাতালটির মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার আবেদনও করা হয়েছে।


রোববার স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

ads
ads
ads

Our Facebook Page